আল্লামা মাহমুদুল হাসান বেফাকের ভারপ্রাপ্ত সভাপতি মনোনীত

ফাতেহ ডেস্ক:

আল্লামা মাহমুদুল হাসান মনোনীত হলেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর ভারপ্রাপ্ত সভাপতি। গঠনতন্ত্র মোতাবেক বেফাকের সভাপতির পাশাপাশি তিনি কওমি মাদরাসা শিক্ষা সর্বোচ্চ অথরিটি ‘আল-হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ এর চেয়াম্যানের দায়িত্বও পালন করবেন।

আমেলা সদস্যদের ব্যালটবাক্সের মাধ্যমে নির্বাচিত হোন তিনি। এতে নির্বাচন কমিশনার ছিলেন তিনজন। তারা হলেন, বেফাকের সহ-সভাপতি ও খিলগাঁও মাখজানুল উলুম মাদরাসার মুহতামিম আল্লামা নূরুল ইসলাম জিহাদী, বেফাকের সহ-সভাপতি ও হবিগঞ্জ শায়েস্তাগঞ্জের মাদরাসায়ে নূরে মদিনা এর মুহতামিম আল্লামা নূরুল ইসলাম ওলিপুরী ও বেফাকের আরেকজন সহ-সভাপতি, রাজধানীর ঢালকানগর মাদরাসার মুহতামিম আল্লামা জাফর আহমদ।

ব্যালটবাক্সের গণনা অনুযায়ী আল্লামা মাহমুদুল হাসান পেয়েছেন ৬৪ ভোট। আল্লামা নূর হোসাইন কাসেমী পেয়েছেন ৫০ ভোট। আর আল্লামা জুনায়েদ বাবুনগরী পেয়েছেন মাত্র ৩ ভোট।

আগের সংবাদসংকটে মানুষের পাশে থাকাই আওয়ামী লীগের ধর্ম: প্রধানমন্ত্রী
পরবর্তি সংবাদদেশে করোনায় আরও ২০ জনের মৃত্যু, শনাক্ত ১১৮২