
ফাতেহ ডেস্ক:
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির, বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সভাপতি, হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়ার চেয়ারম্যান ও হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফীর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছে ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী মজলিসে শূরার সভাপতি আল্লামা আব্দুর রহমান হাফেজ্জী, কেন্দ্রীয় সভাপতি মাওলানা খালিদ সাইফুল্লাহ সাদী, সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, জেলা সভাপতি মুফতি মুহিব্বুল্লাহ এবং কেন্দ্রীয় সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মুফতি আমীর ইবনে আহমাদ।
শোকবার্তায় বলা হয়, নাস্তিক্যবাদের বিরুদ্ধে তার সংগ্রাম জাতি চিরদিন স্মরণ রাখবে। কওমি মাদ্রাসা এবং মুসলিম মিল্লাতের জন্য তিনি যে খেদমত করে গেছেন তা ইতিহাসের পাতায় চির অম্লান হয়ে থাকবে,তার ইন্তেকালে পুরো মুসলিমবিশ্ব একজন আধ্যাতিক ও ধর্মীয় অভিভাবককে হারাল।
শোকবার্তায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়।
উল্লেখ্য, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টার সময় ঢাকা আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন আল্লামা আহমদ শফি রহ.।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৫ বছর।
