আল্লামা শফীর জানাযা পড়াবেন বড় ছেলে মুফতি ইউসুফ

ফাতেহ ডেস্ক:

উপমহাদেশের বিখ্যাত আলেমে দ্বীন, বাংলাদেশের কওমি মাদ্রাসা সমূহের শীর্ষ সংগঠন আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া এর চেয়ারম্যান, বেফাকুল মাদারিস, বাংলাদেশের চেয়ারম্যান, আল-জামিয়াতুল আহলিয়া মঈনুল ইসলাম হাটহাজারী, চট্টগ্রাম মাদ্রাসার সম্মানিত মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফীকে মাদ্রাসার কবরস্থানে দাফন করা হবে।

আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) বাদ যোহর (দুপুর ২ টায়) দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। জানাজার নামাজ পড়াবেন আল্লামা শফীর বড় ছেলে মুফতী মো. ইউসুফ।

উল্লেখ্য, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টার সময় ঢাকা আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন আল্লামা আহমদ শফি রহ.।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৫ বছর।

আগের সংবাদপরিবারের সদস্যদের দেখাতে চট্টগ্রামের বাসায় আল্লামা শফী রহ.
পরবর্তি সংবাদআল্লামা আহমদ শফির ইন্তেকালে আল-হাইআতুল উলয়ার শোক