আল্লামা শফীর মৃত্যুর ঘটনায় হত্যার অভিযোগ, বিচার চেয়ে মানববন্ধন

ফাতেহ ডেস্ক:

হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমির শাহ আহমদ শফীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে দাবি করে জড়িতদের শাস্তির চেয়ে মানববন্ধন করা হয়েছে।শনিবার (১৬ জানুয়ারি) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে সচেতন আলেম সমাজের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

বক্তাদের অভিযোগ, আহমদ শফীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনার বিচারপ্রত্যাশী এবং মামলার বাদীকে বারবার হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান মামলার বাদী মো. মঈনুদ্দীন। বলেন, তার কীভাবে মৃত্যু হয়েছে কারণটা খতিয়ে দেখে তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

এর আগে গত গত ১৭ ডিসেম্বর চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শিপলু কুমার দের আদালতে শফীর শ্যালক মো. মঈনুদ্দীন উদ্দিনের একটি মামলা দায়ের করেন। ওই মামলায় ৩৬ জনকে আসামি করা হয়েছে।

১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আল্লামা আহমদ শফী।

আগের সংবাদপশ্চিমবঙ্গে মুসলিমদের নতুন দল গড়ার ঘোষণা ফুরফুরার পীরজাদার
পরবর্তি সংবাদএখন ৩০ লক্ষের পরিবার কলরবের ভার্চুয়াল পরিবেশনা প্রতিষ্ঠান ‘হলি টিউন’