
ফাতেহ ২৪ ডেস্কঃ
আমীরে হেফাজত আল্লামা শাহ্ আহমদ শফি দাঃ বাঃ সিঙ্গাপুরে চিকিৎসা শেষে নিরাপদে দারুল উলূম হাটহাজারীতে ফিরে এসেছেন।গতকালে সকাল সাড়ে আটটায় তিনি ঢাকা শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন। ফিরতি ফ্লাইটে তিনি চট্টগ্রাম অবতরণ করেন সকাল সাড়ে ১০টায়। নির্ভরযোগ্য সুত্রে জানা গেছে চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থা তুলনামূলকভাবে ভাল রয়েছে।
