আল-আকসা মুক্ত না হওয়া পর্যন্ত ইজরাইলের বিরুদ্ধে লড়াই চলবে : হামাস নেতা

আন্তর্জাতিক ডেস্ক:

গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়া বলেছেন, পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ মুক্ত না হওয়া পর্যন্ত ইজরাইলের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে।

তিনি বলেন, গাজা যুদ্ধে ইসরাইলের পরাজয় ভবিষ্যতের জন্য বড় ধরনের ঘটনা হবে। তিনি আরো বলেন, এই সঙ্ঘাতে জেরুসালেম মূল বিষয় হিসেবেই রয়ে গেছে।

সূত্র : হারেৎজ

 

আগের সংবাদবিমান বিধ্বস্ত হয়ে নাইজেরিয়ার সেনাপ্রধান নিহত
পরবর্তি সংবাদপার্লামেন্টে ভেঙে দিলেন নেপালের প্রেসিডেন্ট, নভেম্বরে নির্বাচন