আল ইসার : বাংলাদেশি লেখকের আরবি উপন্যাস

মুজিব হাসান :

প্রকাশিত হয়েছে বাংলাদেশি লেখকের আরবি ভাষায় লেখা উপন্যাস ‘আল ইসার’। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সাড়া ফেলেছে ব্যাপারটি।

একটি পরিবারের ভাঙাগড়া এবং একজন শিশুর জীবনকে কেন্দ্র করে এগিয়েছে আল ইসার-এর গল্প। চমৎকার এ উপন্যাসটি লিখেছেন বাংলাদেশি লেখক মাহমুদুল হক সিদ্দিক। পেশাজীবনে তিনি মাদরাসার শিক্ষক। বইটি লিখে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং দেশের গুণীজনদের নিকট বেশ প্রশংসিত হচ্ছেন।

Image may contain: 3 people, including ওয়ালিউল ইসলাম

গতকাল ময়মনসিংহের দারুচিনিতে বইটির মোড়ক উন্মোচন হয়। এতে উপস্থিত ছিলেন, হাফেজ মাওলানা ডাক্তার আব্দুল বারী, উস্তায আলী হাসান তৈয়ব, উস্তায লাবীব আব্দুল্লাহ, বইটির লেখক মাহমুদুল হক সিদ্দিক, কবি ওয়ালিউল ইসলাম, হাফেয আব্দুল হাকীম প্রমুখ।

চমৎকার ভাষাশৈলি ও দৃষ্টিনন্দন প্রচ্ছদে ইতোমধ্যে বইটি বাজারে পাওয়া যাচ্ছে। এর কভার ডিজাইন করেছেন ওয়ালিউল ইসলাম আর ভাষা সম্পাদনায় ছিলেন সেন্ট্রাল শরীয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশ-এর প্রবেশনারি অফিসার যুবাইর ‍বিন জুলফিকার৷ বইটির বিক্রয় মূল্য ৬০ টাকা৷

আগের সংবাদসৌদি আরবের অংশগ্রহণ ছাড়া মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা সম্ভব নয় : পুতিন
পরবর্তি সংবাদমসজিদুল হারামের নতুন ইমাম শায়খ ইয়াসির বিন রশিদ