আল করীম ফাউন্ডেশনের উদ্যোগে সুনামগঞ্জের তাহিরপুরে টিন বিতরণ করলেন একঝাঁক তরুণ আলেম

ফাতেহ ডেস্ক

সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানাধীন বিন্নাকুলী ও লামাশ্রম গ্রামের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ করেছেন একঝাঁক তরুণ আলেম। গতকাল ০৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সিলেটের প্রয়াত কিংবদন্তী আলেম ক্বাইদুল উলামা আল্লামা আব্দুল করীম শায়খে কৌড়িয়া (রাহ.)-এর নামে প্রতিষ্ঠিত ‘আল করীম ফাউন্ডেশন’-এর উদ্যোগে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

এতে ‘আল করীম ফাউন্ডেশন’-এর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জামেয়া ইসলামিয়া আব্বাসিয়া কৌড়িয়া ইসলামাবাদের মুহাদ্দিস মাওলানা আব্দুল ওয়াদুদ বিন্নাকুলী, জামেয়ার উস্তায মাওলানা শফিকুল ইসলাম, শায়খে কৌড়িয়া রাহ.-এর নাতি হাফিজ আরিফ আহমদ, হাফিজ আব্দুল করীম মনজুর, হাফিজ মারুফ আহমদ, হাফিজ সাজিদুল হকসহ প্রমুখ সদস্যবৃন্দ।

স্থানীয়দের মধ্যে উপস্থিত থেকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন মাওলানা সাইফুল আমীন, মাওলানা আবু সাঈদ ঘাগটিয়া, মাওলানা হাফিজ ইয়াহিয়া, মাওলানা বশীর আহমদ, মাওলানা আরিফ হোসাইন, মোহা. লিয়াকত আলী, আবু বকর সিদ্দিক ফুল বক্সসহ প্রমুখ মুরব্বিয়ান।

আগের সংবাদবাংলাদেশি হাজিদের মধ্যে ৭৬ শতাংশই ব্যবসায়ী-গৃহিণী
পরবর্তি সংবাদঝালকাঠিতে গ্রেপ্তার হলেন জামায়াতের ১৬ নেতাকর্মী