আল-বাগদাদিকে হত্যার ঘটনায় ট্রাম্পকে অভিনন্দন সৌদি যুবরাজের

আল-বাগদাদিকে হত্যার ঘটনায় ট্রাম্পকে অভিনন্দন সৌদি যুবরাজের

আন্তর্জাতিক ডেস্ক :

আইএস নেতা আবু বকর আল-বাগদাদিকে হত্যা করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। বাগদাদির এই হত্যার ঘটনাকে ঐতিহাসিক সাফল্য হিসেবে অভিহিত করেছেন সৌদি যুবরাজ।

মঙ্গলবার সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আল-ইখবারিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্স।

এদিকে, সোমবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, আজ সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আইএসের প্রতিষ্ঠাতা এবং নেতা আবু বকর আল-বাগদাদিকে বিচারের মুখোমুখি করার মিশন সফল করায় প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছেন ক্রাউন প্রিন্স।

উল্লেখ্য, রোববার ভোর রাতে সিরিয়ার উত্তরাঞ্চলের ইদলিব প্রদেশে অভিযান চালিয়ে আবু বকর আল-বাগদাদিকে হত্যার দাবি করেছে মার্কিন এলিট ফোর্সের সদস্যরা। হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে আইএসের প্রধান বাগদাদিকে মার্কিন অভিযানে হত্যা করা হয়েছে বলে নিশ্চিত করেন ট্রাম্প।

আগের সংবাদসালাতুল ইসতিসকার আহ্বান জানালেন বাদশাহ সালমান
পরবর্তি সংবাদনোয়াখালীর ভাসান চরে এক লাখ রোহিঙ্গার পুনর্বাসন সম্ভব : সংসদীয় কমিটি