আশকোনায় হজক্যাম্পে ভোগান্তিতে হজযাত্রীরা

ফাতেহ ডেস্ক

আমূল পরিবর্তন এসেছে এবারের হজ ব্যবস্থাপনায় । ই-ভিসা প্রবর্তন, সংশ্লিষ্ট সব কার্যক্রম অনলাইনে নিবন্ধনসহ এজেন্সিগুলোর উপর শুরু থেকেই চলছে কঠোর নজরদারি। আশকোনায় হজক্যাম্পে সুযোগ সুবিধাও বাড়ানোর কথা বলছে কর্তৃপক্ষ। কিন্তু আগের মতই রয়েছে অপ্রতুল টয়লেট ব্যবস্থা আর মশার উপদ্রব।

রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে হজযাত্রীরা আশকোনার হজক্যাম্পে আসছেন কমপক্ষে ৮ থেকে দশ ঘন্টা অগে। ইমিগ্রেশন প্রক্রিয়া শুরু করার আগ পর্যন্ত কাটাতে হয় ক্যাম্পেই। সরকারি নানান উদ্যোগ, কর্তৃপক্ষের তদারকির পরেও ক্যাম্পে আসা হজযাত্রীরা পড়ছেন ভোগান্তিতে। হজের দীর্ঘ যাত্রার আগে এগুলোর সমাধান চান যাত্রীরা।

ধর্মপ্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, গেল ক বছরের তুলনায় ব্যবস্থাপনায় ব্যাপক পরিবর্তন এসেছে, সামনে আরও পরিবর্তন রয়েছে। আগের বছরগুলোতে ফ্লাইট শুরু হওয়ার পর থেকেই হজ এজেন্সিগুলোর বিরুদ্ধে প্রতারনা অভিযোগ পাওয়া যেত। এবার এখন পর্যন্ত তেমন কিছু পাওয়া যায়নি।

উল্লেখ্য, এ বছর বাংলাদেশ থেকে হজে যাচ্ছেন ১ লাখ ২৬ হাজার ৫শ ৮ জন। ৬ হাজার ৫শ ৮ জন সরকারি আর বাকিরা বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাবেন। আর মোট হজযাত্রীর অর্ধেক যাবেন রুট টু মক্কা প্রোগ্রামে, যাদের সৌদি অংশের ইমিগ্রেশন শাহজালাল বিমানবন্দরে করা হবে।

আগের সংবাদফিলিস্তিনি শহিদ পরিবারের ১ হাজার সদস্যকে হজ করাবেন বাদশাহ সালমান
পরবর্তি সংবাদএইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১৭ জুলাই