আশুলিয়ায় ২ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

ফাতেহ ডেস্ক

আশুলিয়ায় প্রায় ২ হাজার বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কর্তৃপক্ষ। উপজেলার কাঠগড়া এলাকার বিভিন্ন মহল্লায় সকাল থেকে দুপুর পর্যন্ত চলে এই অভিযান।

তিতাস সাভার অঞ্চলের ব্যবস্থাপক প্রকৌশলী আবু মোহাম্মদ সাদাৎ এর নেতৃত্বে প্রায় ৮০ জন শ্রমিক এই অভিযানে অংশ নেয়।

অপ্রতিকর ঘটনা এড়াতে মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশ। অবৈধ সংযোগের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার কথা জানান তিনি।

আগের সংবাদবাজেট নিয়ে ‘অযথা সমালোচনা’ না করার আহ্বান প্রধানমন্ত্রীর
পরবর্তি সংবাদমিয়ানমারে ত্রাণ সহায়তা প্রত্যাহারের হুমকি জাতিসংঘের