আসাম যেতে বিদেশি সাংবাদিকদের লাগবে সরকারি অনুমতি

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের আসাম রাজ্যের জাতীয় নাগরিকপঞ্জির বিষয়ে রিপোর্ট করতে হলে এখন থেকে সরকারের অনুমতি নিতে হবে। সরকারি সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, যে সমস্ত বিদেশি সাংবাদিকরা এ নিয়ে রিপোর্ট করার চেষ্টা করছেন তারা এত সহজেই তা করতে পারবেন না। ওই রাজ্যে ঢুকতেই বাধা দেওয়া হবে তাদের।

গুয়াহাটির বাসিন্দা প্রবীণ সাংবাদিক রাজীব ভট্টাচার্য বলেন, ‘কেন্দ্রে বিজেপি রয়েছে, সুতরাং আমি খুব একটা অবাক হইনি যে বিদেশি মিডিয়ার উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আমি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে, নির্বাচনে জয়লাভই একমাত্র পরিকল্পনা। কোনও কিছুর মধ্যেই দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেই। সবকিছুই নির্দিষ্ট একটা উদ্দেশ্যে করা যার ফলেই তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।’

গত সেপ্টেম্বরে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল যে জম্মু ও কাশ্মির বা উত্তর-পূর্বের রাজ্যগুলিসহ সীমাবদ্ধ বা সুরক্ষিত অঞ্চলগুলিতে যেতে চাইছেন এমন বিদেশি সাংবাদিকদের একটি বিশেষ অনুমতির জন্য আবেদন করতে হবে। পরে, মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে যে এটি সকল বিদেশি সাংবাদিকদের ক্ষেত্রেই প্রযোজ্য, সে তারা ভারতেই থাকুন বা বাইরে।

আগের সংবাদআগামী কয়েক বছরের মধ্যেই যুদ্ধবিমান বানাবে তুরস্ক : এরদোগান
পরবর্তি সংবাদ‘উচ্চবর্ণের’ মানুষের সামনে চেয়ারে বসায় দলিতকে বেধড়ক পিটুনি