আসুন কাশ্মীরের শান্তির জন্য আমরা প্রার্থনা করি : মমতা বন্দ্যোপাধ্যায়

আন্তর্জাতক ডেস্ক

কাশ্মীরি জনগণের জন্য প্রার্থনার আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার বিশ্ব মানবতা দিবস উপলক্ষে টুইটারে দেয়া এক বার্তায় এ আহ্বান জানান তিনি।

টুইটারে তিনি লেখেন, আজ বিশ্ব মানবতা দিবস। জম্মু ও কাশ্মীরে মানবাধিকার সম্পূর্ণ লঙ্ঘিত হয়েছে। আসুন কাশ্মীরের মানবাধিকার ও শান্তির জন্য আমরা প্রার্থনা করি।

গত ৫ আগস্ট নরেন্দ্র মোদির সরকার কাশ্মীরের বিশেষ মর্যাদা (ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ) বাতিল করে দিয়েছে। একই সঙ্গে জম্মু-কাশ্মীরকে ভেঙে দুটি অঞ্চল কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা হয়েছে। ৩৭০ ধারা বিলুপ্তির আইনটি গণতান্ত্রিকভাবে হয়নি দাবি করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বিষয়টি নিয়ে কেন্দ্র সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসতে পারত। আমি এ পদ্ধতির সঙ্গে একমত নই। আমাদের দল কঠোর সিদ্ধান্ত নিয়েছে। আমরা এই বিলকে সমর্থন করতে পারি না।

আগের সংবাদআরও এক বাংলাদেশি হাজির মৃত্যু
পরবর্তি সংবাদমেডিকেলের ভর্তি পরীক্ষা ৪ অক্টোবর