আস-সুন্নাহ ফাউন্ডেশনের দাতাদের সুসংবাদ দিলেন শায়খ আহমাদুল্লাহ

দানকৃত অর্থের কোনো আয়কর দিতে হবে না জানিয়ে দাতাদের সুসংবাদ দিলেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

রবিবার (২০ অক্টোবর) এ নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে একটি পোস্ট দিয়েছেন তিনি।

ওই পোস্টে তিনি লিখেছেন, ‘আস-সুন্নাহ ফাউন্ডেশনের দাতাদের জন্য সুসংবাদ! গত ১০ অক্টোবর জারীকৃত প্রজ্ঞাপন মতে এখন থেকে আস-সুন্নাহ ফাউন্ডেশনে দান করলে দাতাকে দানকৃত অর্থের কোনো আয়কর দিতে হবে না। ফাউন্ডেশনের দাতাদের কর রেয়াত অনুমোদন করায় আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।

তিনি আরো লিখেছেন, ‘পাশাপাশি অন্যান্য সেবামূলক প্রতিষ্ঠান, যারা স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে বৃহৎ পরিসরে মানবিক কাজ করে যাচ্ছে, তাদের অনুদান দিলেও দাতাদের কর রেয়াতের আহ্বান জানাই।’

‘উল্লেখ্য, আস-সুন্নাহ ফাউন্ডেশনের করযোগ্য তেমন কোনো আয় নেই। যৎসামান্য যা আছে, সেগুলোর নিয়মিত কর প্রদান করা হয়।’

আগের সংবাদবান্দরবানে নির্মাণ করা হবে মডেল মসজিদ: ধর্ম উপদেষ্টা
পরবর্তি সংবাদহজের টাকা ফেরতের নামে প্রতারণা, সতর্ক করল ধর্ম মন্ত্রণালয়