ইউইউ মানবাধিকার পুরস্কার ‘সাখারভ’ পেলেন উইঘুর একটিভিস্ট ইলহাম তোহাট্টি

আন্তর্জাতিক ডেস্ক:

চীনের উইঘুর সংখ্যালঘুদের রক্ষায় কাজ করার জন্য অর্থনীতিবিদ ইলহাম তোহাট্টিকে শীর্ষ মানবাধিকার পুরস্কার ‘সাখারভ’ প্রদান করেছে ইউরোপীয় ইউনিয়ন। পাশাপাশি বেইজিংকে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়ারও আহবান জানিয়েছে।

চীনে জিংজিয়াংয়ের উত্তর-পশ্চিমাঞ্চলে উইঘুর মুসলিমদের নিয়ে বেইজিংয়ের নীতির সমালোচনা করায় ২০১৪ সালে তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে বেইজিং। উইঘুর ইস্যুতে শ্রেণিকক্ষে পাঠদান, ওয়েবসাইটের মাধ্যমে জাতিগত বিদ্বেষ প্রচারণা এবং সহিংসতার পক্ষে কথা বলার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।

ইউরোপীয় ইউনিয়ন ইলহামকে মুক্তি দেওয়ার আহ্বান জানানোর পর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, তোহাট্টি চীনের নীতি অনুযায়ী অপরাধী। সুতরাং সবাই যেন আমাদের নীতিকে সম্মান করে এবং কোনো অপরাধীকে আরও অপরাধ করতে সাহায্য না করে।

উল্লেখ্য, সাখারভ পুরস্কারটি ১৯৮৮ সালে আন্দ্রেই সাখারভের নাম অনুযায়ী নামকরণ করা হয়। মানবাধিকার এবং মৌলিক স্বাধীনতা রক্ষা করার জন্য যারা কাজ করে, তাদের সম্মান জানানোর জন্য এই পুরস্কার প্রবর্তন করা হয়। গতবছর পুরস্কারটি পেয়েছিলেন ইউক্রেনীয় চলচ্চিত্র নির্মাতা ওলেগ সেন্টসভ।

এ বছর পুরস্কারের শর্ট লিস্টে আরও ছিলেন ব্রাজিলের সিটি কাউন্সিলর মহিলা মেরিয়েল ফ্রাঙ্কো, ব্রাজিলিয়ান নেতা চিফ রাওনি, পরিবেশবিদ ক্লাডেলিস সিলভা ডস সান্টোস প্রমূখ।

সূত্র : ডয়েচে ভেলে, ইউএস নিউজ

রাকিব

আগের সংবাদ১২ সপ্তাহ ধরে কাশ্মিরের ঐতিহাসিক জামেয়া মসজিদে জুমার নামাজ বন্ধ
পরবর্তি সংবাদকাশ্মিরের শ্রীনগরে হামলা, আহত ভারতীয় ৬ পুলিশ