ইউক্রেনে ৫ শতাধিক বেসামরিক নাগরিক নিহত : জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক:

জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বলেছে, দুই সপ্তাহ আগে ইউক্রেনে হামলা শুরু হওয়ার পর থেকে ১৪১২ জন বেসামরিক হতাহত হয়েছে। এর মধ্যে ৫১৬ জন নিহত ও ৯০৮ জন আহত হয়েছে।

তবে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বলেছে, তারা বিশ্বাস করে প্রকৃত পরিসংখ্যান ‌যথেষ্ট বেশি।।

এতে বলা হয়েছে, বেশিরভাগ হতাহতের ঘটনা ঘটেছে গোলাবর্ষণ, ক্ষেপণাস্ত্র ও বিমান হামলাসহ বিস্ফোরক অস্ত্রের কারণে। ইউক্রেনে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার কথা অস্বীকার করেছে রাশিয়া।

এদিকে বুধবার ইউক্রেনের মারিউপোলের একটি ‌‘মা ও শিশু হাসপাতালে’ রাশিয়ার বিমান হামলায় কমপক্ষে ১৭ জন আহত হয়।

আগের সংবাদমাজার দেখে ফেরার পথে নিহত ৩
পরবর্তি সংবাদগণটিকার দ্বিতীয় ডোজ ২৮ই মার্চ