
ফাতেহ ডেস্ক:
ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখার প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানিয়েছেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন ও সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান মুজাহিদ।
রোববার (১৯ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে তারা এ আহ্বান জানান।
নেতৃদ্বয় বলেন, এ সরকারের আমলে নির্বাচন ব্যবস্থাকে সমূলে ধ্বংস করা হয়েছে। তারপরেও ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের মানুষের স্বার্থে ও একটা স্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্যই বারবার নির্বাচনে অংশগ্রহণ করছে। আমরা চাই দেশের জনগণের ক্ষমতায়ন তৈরি হোক, মানুষ তাদের ভোটের অধিকার ফিরে পাক, তাই দ্রুত মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিন।
