‘ইজতেমার মাঠ প্রস্তুতির কাজে আগে এত লোক আসেনি!’

ফাতেহ ডেস্ক :

বিশ্ব ইজতেমাকে সফল করতে এগিয়ে চলছে টঙ্গীর তুরাগ তীরে মাঠ প্রস্তুতির কাজ। মাঠের প্রস্তুতি কাজে স্বেচ্ছাশ্রম দিচ্ছে সারাদেশ থেকে আগত অনেক আলেম ও ধর্মপ্রাণ মুসল্লি।

আগামী ১০ জানুয়ারি থেকে শুরু হবে ৫৫তম বিশ্ব ইজতেমা। ২০২০ সালের প্রথম পর্বে এ বিশ্ব ইজতেমায় আলমি শুরার সাথীরা অংশগ্রহণ করবেন। প্রথম পর্বে সর্বোচ্চসংখ্যক ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিত করতে চলছে জোর প্রস্তুতি।

ইজতেমার মাঠ প্রস্তুতি কাজের অন্যতম জিম্মাদার মোস্তফা ইসলাম বলেন, ‘ব্যাপক সংখ্যক লোক এ বছর ইজতেমার মাঠ প্রস্তুতির কাজে অংশ নিয়েছেন। প্রতিদিনই দেশের বিভিন্ন স্থান থেকে ইজতেমার মাঠ প্রস্তুতির কাজ করতে জামাতবন্দি হয়ে অনেক লোক আসছেন। ছুটির দিনগুলোতে মাঠ প্রস্তুতির কাজে অতিরিক্ত আলেম ও মাদরাসার ছাত্ররাও অংশ নিচ্ছেন।’ এর আগে এত লোক কখনো কাজ করতে আসেনি বলেও জানান তিনি।

উল্লেখ্য, এবারও দুই গ্রুপ আলাদাভাবে ইজতেমায় অংশগ্রহণ করবে। প্রথম পর্বে (১০-১২ জানুয়ারি) আলমি শুরার সাথীরা অংশগ্রহণ করবেন। দ্বিতীয় পর্বে (১৭-১৯ জানুয়ারি) মাওলানা সাদ কান্ধলভির অনুসারীর ইজতেমা পরিচালনা করবেন।

আগের সংবাদবাড়ছে ইজতেমা মাঠের পরিধি
পরবর্তি সংবাদঘন কুয়াশায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ১০