ফাতেহ ডেস্ক :
টঙ্গীর তুরাগ নদীর তীরে সাদ অনুসারীদের ইজতেমায় শুক্রবার রাতে আরও দুই মুসল্লি মারা গেছেন। এ নিয়ে গত দুদিনে ইজতেমা ময়দানে পাঁচ মুসল্লির মৃত্যু হয়েছে।
ময়দানের জিম্মাদার প্রকৌশলী শাহ মো. মুহিবুল্লাহ জানান, বার্ধক্যজনিত কারণ ও অসুস্থতায় গত রাতে দুজন মারা গেছেন।
এ নিয়ে গত দুদিনে ইজতেমা ময়দানে পাঁচ মুসল্লির মৃত্যু হয়েছে। তারা হলেন- সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার কাজী আলাউদ্দিন, নরসিংদীর বেলাব থানার সুরুজ মিয়া, গাইবান্ধার ফুলছড়ি থানার গোলজার হোসেন এবং রংপুরের হুমায়ুন কবির। অপর এক মুসল্লির পরিচয় জানা যায়নি।
