ইজরাইলি গুপ্তচরের বিনিময়ে তিন ইরানির মুক্তি

আন্তর্জতিক ডেস্ক:

দখলদার ইজরাইলের গুপ্তচর কাইলি মুর গিলবার্টের মুক্তির বিনিময়ে তিন জন ইরানি ব্যবসায়ী মুক্তি পেয়েছেন। অস্ট্রেলিয়ার একটি বিমান ইরানের তিন নাগরিককে তেহরানে পৌঁছে দেওয়ার পর কাইলি মুর গিলবার্টকে সঙ্গে করে নিয়ে গেছে। খবর পার্সটুডে।

কাইলি মুর গিলবার্ট অস্ট্রেলিয়া ও ব্রিটেনের নাগরিক। তবে কাজ করতেন দখলদার ইজরাইলে গুপ্তচর বাহিনী আমানের হয়ে। তিনি প্রথমে খ্রিষ্টান ধর্মের অনুসারী ছিলেন, পরে তিনি ইহুদিবাদীদের সঙ্গে যোগ দেন। ইসলাম নিয়ে গবেষণার কথা বলে তিনি প্রথমে ইরানে ধর্ম ও মাজহাব বিষয়ক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পর্ক গড়েন। ইরানে প্রথম সফরে তিনি কোনো ধরনের গুপ্তচরবৃত্তি করার চেষ্টা করেননি। কিন্তু পরবর্তীতে তার আসল কাজ শুরু হয়।

ইরানের গোয়েন্দা বাহিনী গবেষকবেশী নারীর লক্ষ্য-উদ্দেশ্য ও তৎপরতা সম্পর্কে বিশদ তথ্য সংগ্রহ করার পর ২০১৮ সালের ২১ সেপ্টেম্বরে তাকে গ্রেপ্তার করে। এরপর আদালতে অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

দুই বছর কারাভোগের পর ইরান সরকার তাদের তিন নাগরিকের বিনিময়ে তাকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়।

ইরানের যে তিনজন নাগরিক মুক্তি পেয়েছেন তাদেরকে নিষেধাজ্ঞা ভেঙে ব্যবসা করার মিথ্যা অভিযোগে আটক করা হয়েছিল।

আগের সংবাদসৌদির সহায়তায় ৮ বিভাগে হবে আটটি ‘আইকনিক মসজিদ’
পরবর্তি সংবাদইজরাইলি অবরোধে গাজার ক্ষতি হয়েছে ১,৭০০ কোটি ডলার: জাতিসংঘ