ইজরাইলি পণ্য বর্জনের ডাক দিল ইসলামিক ইনস্টিটিউট

আন্তর্জাতিক ডেস্ক:

সব অধিকৃত অঞ্চল ছেড়ে না দেওয়া পর্যন্ত ইজরাইলি পণ্য বর্জনের ডাক দিয়েছে মুসলিমদের আন্তর্জাতিক সংগঠন ইসলামিক ইনস্টিটিউট। সংগঠনটির প্রেসিডেন্ট আহমেদ আর-রাইসুনি এবং মহাসচিব আলি আল-কারাদাগি যৌথ এক বিবৃতিতে এ আহ্বান জানান। খবর ইয়েনি শাফাক।

বিবৃতিতে তারা বলেন, আমরা ইজরাইলি রাষ্ট্র বয়কটের আহ্বান জানাচ্ছি। তারা বর্তমানে আল-আকসা মসজিদ দখল করে রেখেছে, সিরিয়ার গোলান উপত্যকায় আমাদের ভাইবোনদের ওপর হামলা চালাচ্ছে, ফিলিস্তিনিদের জমি ও বাড়িঘর ধ্বংস করছে।

বিবৃতিতে বলা হয়, যারা দখলদারদের পণ্য ক্রয় করে বা বাজারজাত করে তারা একই অপরাধে পাপি হিসেবে স্বীকৃত। সব অধিকৃত অঞ্চল ছেড়ে না দেওয়া পর্যন্ত আমরা সব মুসলিমদের প্রতি আহ্বান জানাচ্ছি অর্থনৈতিকভাবে ইসরাইলকে বয়কট করতে।

আগের সংবাদধর্মীয় বিশ্বাস ও কার্যক্রম নিয়ন্ত্রণে নতুন আইন আনছে চীন!
পরবর্তি সংবাদনেত্রকোনায় একসঙ্গে একই পরিবারের ৫ জনের জানাজা