ইজরাইলি মন্ত্রিসভায় আমিরাতের সঙ্গে চুক্তির অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক:

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি অনুমোদন করেছে ইজরাইলি মন্ত্রিসভা। খবর রয়টার্স।

সোমবার বিষয়টি নিয়ে আবুধাবির যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে কথা বলেছেন ইহুদিবাদী রাষ্ট্রটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আবুধাবির যুবরাজ শিগগিরই বৈঠকে মিলিত হওয়ার বিষয়ে তার সঙ্গে একমত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।

নেতানিয়াহু জানিয়েছেন, তিনি ও যুবরাজ নাহিয়ান ‘শিগগিরই’ পরস্পরের সঙ্গে বৈঠকে মিলিত হবেন।

আলাদা টুইটে মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান জানিয়েছেন, এক ফোনালাপে তিনি ও নেতানিয়াহু দ্বিপাক্ষিক মিত্রতা শক্তিশালী করার এবং ওই অঞ্চলে শান্তির সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন।

সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের চুক্তি করে ইসরাইল। আর এতে মধ্যস্থতা করে ট্রাম্প প্রশাসন। পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা ও সিনিয়র উপদেষ্টা কুশনারের মধ্যস্থতায় বাহরাইনকে এ চুক্তির আওতায় আনা হয়।

আগের সংবাদ৬ মাসে শেষ করতে হবে ধর্ষণের বিচার
পরবর্তি সংবাদনতুন নিলাম পদ্ধতি আবিষ্কার করে নোবেল পেলেন দুই অর্থনীতিবিদ