ইজরাইলের আশ্বাসে আবারও সম্পর্কে জড়াচ্ছে ফিলিস্তিন

আন্তর্জাতিক ডেস্ক:

ইজরাইলের সঙ্গে সব ধরনের চুক্তি স্থগিতের ছয় মাস পর পুনরায় সব ধরনের সম্পর্ক গড়ার ঘোষণা দিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ (পিএ)। গতকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) প্যালেস্টাইন অথোরিটি (পিএ)-এর বেসামরিক বিষয়ক প্রধান হুসাইন আল শেখ এক টুইট বার্তায় একথা জানান। খবর আল জাজিরার।

টুইট বার্তায় আল শেখ জানান, ‘দীর্ঘ আলোচনার পর প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ফিলিস্তিনিদের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি বাস্তবায়নে ইজরাইল অঙ্গীকারাবদ্ধ থাকবে বলে আশ্বাস পেয়েছেন। এ বিষয়ে ইইজরাইলের পক্ষ থেকে সম্মতিসূচক লিখিত ও মৌখিক চিঠি আমরা পেয়েছি। তাই ইজরাইলের সঙ্গে সম্পর্ক শিগগির আগের অবস্থায় ফিরে যাবে।’

ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মুহাম্মাদ শাতিয়াহ বলেন, ‘আমরা ইসরায়েলের পক্ষ থেকে চুক্তি বাস্তবায়ন বিষয়ক চিঠি পেয়েছি। এরপর আমাদের পক্ষ থেকে নতুন করে সম্পর্ক তৈরির ঘোষণা দেওয়া হয়।’

এর আগে গত মে মাসে ইজরাইল অবৈধভাবে পশ্চিম তীর সংযুক্ত করার পরিকল্পনা করলে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ইজরাইলের সঙ্গে স্বাক্ষরিত আগের চুক্তি স্থগিতের ঘোষণা দেন। এতে ফিলিস্তিনের বেসামরিক ও নিরাপত্তা বিষয়ক চুক্তিও স্থগিত থাকে।

আগের সংবাদউহানে করোনার খবর প্রকাশ করায় সাংবাদিকের ৫ বছরের কারাদণ্ড!
পরবর্তি সংবাদবিশ্বে একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যু রেকর্ড ছাড়িয়েছে