
ফাতেহ ডেস্ক:
সামি আল-মাউর নামে এক ফিলিস্তিনি যুবক ইসরাইলি কারাগারে বিনা চিকিৎসায় মারা গেছেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষ বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার।
ফিলিস্তিনি বন্দির মৃত্যুতে অধিকৃত পশ্চিমতীরে বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল হয়েছে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে।
এ ছাড়া ইসরাইলের কারাগারে চার মাসেরও বেশি সময় ধরে অনশনরত আরেক ফিলিস্তিনি বন্দির স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইসরাইলি চিকিৎসকরা। আরও চার ফিলিস্তিনি বন্দি ইসরাইলি বাহিনীর অবৈধ আটকাদেশের বিরুদ্ধে অনশন করছে
