
আন্তর্জাতকি ডেস্ক:
ইহুদিবাদী ইজরাইল আবারো সিরিয়ার ওপর ক্ষেপণাস্ত্র আগ্রাসন চালিয়েছে তবে সে আগ্রাসন প্রতিহত করেছে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, অধিকৃত গোলান মালভূমির ওপর দিয়ে রাজধানী দামেস্কের দিকে উড়ে আসে ইজরাইলি ক্ষেপণাস্ত্রগুলো তবে সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা করে ব্যবহার করে বেশিরভাগ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করা হয়। স্থানীয় সময় গতরাত ১১টা ১০ মিনিটের দিকে ইজরাইল এই আগ্রাসন চালায়।
এর আগে গত বুধবারও ইহুদিবাদী ইজরাইল সিরিয়ার উপর আগ্রাসন চালায় এবং সে আগ্রাসনও প্রতিহত করে সিরিয়ায় সামরিক বাহিনী। ইহুদিবাদী ইজরাইল আরব এ রাষ্ট্রটির ওপর সম্প্রতিককালে আগ্রাসন জোরদার করেছে। বুধবারের হামলায় সিরিয়ার একজন সেনা নিহত এবং তিনজন আহত হয়েছিলেন।
ইহুদিবাদী ইজরাইল প্রায় মাঝেমাঝেই সিরিয়ার অভ্যন্তরে বিশেষ করে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার অবস্থানে হামলা চালিয়ে আসছে। সিরিয়ায় তৎপর সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে দেশটির সামরিক বাহিনীর সহযোগী শক্তি হিসেবে হিজবুল্লাহ যোদ্ধারা লড়াই করছে। উগ্র সন্ত্রাসীদের পতন মেনে নিতে পারছে না ইহুদিবাদী ইজরাইল।
