ইজরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ‘মিথ্যুক’: সৌদির সাবেক গোয়েন্দাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক: ডেস্ক:

ইজরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘মিথ্যুক’ বললেন সৌদি আরবের সাবেক গোয়েন্দাপ্রধান যুবরাজ তুর্কি আল-ফয়সাল। মার্কিন টিভি চ্যানেল সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন বলে জানিয়েছে মিডলইস্ট মনিটর।

যুবরাজ ফয়সাল জোর দিয়ে বলেন, গত সপ্তাহে সৌদির বিলাসবহুল অবকাসকেন্দ্র নিওমে সৌদি ক্রাউন প্রিন্সের সঙ্গে ইজরাইলি প্রধানমন্ত্রীর কোনো বৈঠকই হয়নি। এটি পুরোটাই গুজব।

তিনি আরও বলেন, সৌদির লোকজন নেতানিয়াহুর মতো দুর্নীতিবাজ ও মিথ্যাবাদীর কথা কখনও বিশ্বাস করবে না। কারণ ইজরাইলি এ প্রধানমন্ত্রী নিজের দেশের আদালতেই ঘুষ-দুর্নীতির মামলায় হাজিরা দিচ্ছেন।

আগের সংবাদগত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেলেন ৩৬ জন
পরবর্তি সংবাদহেফাজত নেতাদের মামলাগুলো দ্রুত তদন্ত করতে চায় স্বরাষ্ট্রমন্ত্রণালয়