ইজরাইলের সঙ্গে আঁতাত করে শান্তি ও নিরাপত্তা সম্ভব নয়: ফিলিস্তিন

আন্তর্জতিক ডেস্ক:

আরব জাতির জন্য আসন্ন বিপর্যয়ের দায় দখলদার ইজরাইলের সঙ্গে আঁতাতকারী মধ্যপ্রাচ্যের দেশগুলোকে বহন করতে হবে। গতরাতে বর্ণবাদী ইজরাইলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের পূর্ণাঙ্গ সম্পর্ক স্থাপনের চুক্তি সইয়ের পর এক প্রতিক্রিয়ায় ফিলিস্তিনি সংসদ এক বিবৃতিতে এ মন্তব্য করেছে। খবর পার্সটুডে।

বিবৃতিতে বলা হয়েছে, আমিরাত ও বাহরাইন আঁতাতের চুক্তি করে মুসলিম ও খ্রিস্টানদের পবিত্র শহর বায়তুল মুকাদ্দাসকে দখলদার ইজরাইলের রাজধানী হিসেবে মেনে নিয়েছে এবং ডিল অব দ্য সেঞ্চুরি নামের ষড়যন্ত্র অনুমোদন করেছে। ইজরাইলের সঙ্গে আঁতাতের ফলে মধ্যপ্রাচ্যে শান্তি, নিরাপত্তা, স্থিতিশীলতা ও উন্নয়ন এর কোনোটিই নিশ্চিত হবে না বরং আরব জাতির জন্য বিপর্যয় নেমে আসতে পারে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, আরব দেশগুলো এবং ফিলিস্তিন ইস্যুর জন্য আসল বিপদ ও হুমকি হচ্ছে দখলদার ইজরাইল। দখলদারেরা ফিলিস্তিনি শরণার্থীদের স্বদেশ প্রত্যাবর্তন ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাসহ সব ন্যায্য অধিকার চিরতরে হরণ করার জন্য সব সময় চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই বিপদকে মেনে নিয়ে নিরাপত্তা ও শান্তি সম্ভব নয়।

আগের সংবাদমসজিদে বিস্ফোরণ: নিহত মুয়াজ্জিনের পরিবারকে অনুদান দিলেন অর্থমন্ত্রী
পরবর্তি সংবাদইজরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে সৌদিসহ আরও সাত-আটটি দেশ’