‘ইজরাইলের সঙ্গে ওমানের সম্পর্ক স্থাপনের কোনো সম্ভাবনা নেই’

আন্তর্জাতিক ডেস্ক:

অদূর ভবিষ্যতে ইজরাইলের সঙ্গে ওমানের সম্পর্ক স্থাপনের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ বিন হামুদ আলবুসাঈদি। লন্ডন ভিত্তিক আশার্ক আল-আওসাত পত্রিকাকে শনিবার দেওয়া এক সাক্ষাতকারে তিনি একথা জানান। খবর জেরুজালেম পোস্টের।

এ সময় তিনি বলেন, ওমান বরাবরের মতো ফিলিস্তিনিদের ন্যায্য অধিকারের প্রতি সমর্থন জানাবে।

দুই রাষ্ট্র ভিত্তিক সমাধান সূত্রের ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, এটিই সবচেয়ে ভালো সমাধান এবং আন্তর্জাতিক সমাজ দুই রাষ্ট্র ভিত্তিক সমাধানের পক্ষে।

আগের সংবাদঠাকুরগাঁওয়ের হাসপাতালে অনিয়মের সংবাদ, তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলা
পরবর্তি সংবাদসোনালী কাবিনের কবির ৮৪তম জন্মদিন আজ