ইজরাইলের সঙ্গে সম্পর্কে জড়াচ্ছে মরক্কো, তেলআবিবে প্রতিনিধিদল

মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদ

আন্তর্জাতিক ডেস্ক:

ফিলিস্তিনসহ মুসলিম বিশ্বের তীব্র সমালোচনা আর আপত্তির মুখেও দখলদার ইজরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা দিয়েছে মরক্কো। ইজরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে, তাদের আমন্ত্রণে মরক্কোর একটি প্রতিনিধিদল ছয় দিনের সফরে তেলআবিব পৌঁছেছে। খবর আনাদোলুর।

ইজরাইলি ব্রডকাস্টিং করপোরেশন এক প্রতিবেদনে বলেছে, গত রোববার থেকে প্রতিনিধিদলটি ইজরাইলে অবস্থান করছে।

এর আগে গত ১৪ নভেম্বর মরক্কোতে নিযুক্ত ইজরাইলি রাষ্ট্রদূত ডেভিড গোভরিন বলেছেন, মরক্কো থেকে আট সদস্যের একটি প্রতিনিধিদল শিগগির তেলআবিব সফর কবরে। সফরকারী দলটিতে মরক্কোর সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা থাকবেন বলে ইঙ্গিত দিয়েছিলেন ইজরাইলি রাষ্ট্রদূত।

তবে এ সফর নিয়ে এখনও মুখ খোলেনি মরক্কো। দুই দেশ থেকেই সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা এলেও এখনও বিষয়টি লিখিত আকারে চূড়ান্ত চুক্তি হয়নি। এর আগে ইজরাইলের একটি প্রতিনিধিদলও মরক্কো সফর করে।

আগের সংবাদকৃষি আইন বাতিলের প্রস্তাবে ভারতের মন্ত্রিসভার সায়
পরবর্তি সংবাদবঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ প্রতিহতের ঘোষণা দেয়ায় মেয়র আব্বাস বহিষ্কার