ইব্রাহিম (আ.) এর স্মৃতি বিজড়িত মসজিদে ছয় মাসে ২৯৪ বার আজানে বাধা ইসরাইলের

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের পশ্চিম তীরে অবস্থিত হযরত ইব্রাহিমের (আ.) এর স্মৃতি বিজড়িত মসজিদে এ বছরই ২৯৪ আজান দিতে বাধা দিয়েছে ইসরাইল।

মঙ্গলবার ২০১৯ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত একটি তথ্যবিবরণী প্রকাশ করে ফিলিস্তিন ওয়াকফ মন্ত্রণালয়। ওয়াকফ মন্ত্রণালয়ের ওই তথ্য বিবরণীতে বলা হয়, বিগত ছয় মাসে হযরত ইবরাহিমের (আ.) স্মৃতি বিজড়িত মসজিদটিতে মোট ২৯৪ বার আজান দিতে বাধা দেয় ইসরাইলি কর্তৃপক্ষ। তাছাড়া বিভিন্ন উৎসব উপলক্ষে টানা কয়েকদিন জোরপূর্বক মসজিদটি বন্ধ রাখা হয়।

গত এপ্রিলেও ইহুদিদের হলিডে উপলক্ষে দুদিন মসজিদটি বন্ধে করে দিয়েছিল তারা। এভাবে বিভিন্ন উৎসব উপলক্ষে বছরে ১০ দিন মসজিদটি বন্ধ রাখে ইসরাইল।

ইব্রাহিমী মসজিদে ১৯৯৪ সালে প্রথম হামলা চালিয়েছিল ইসরাইল। তখন চরমপন্থী বাসিন্দা বারুচ গোল্ডেন স্টেইচ ২৯ জন ফিলিস্তিনিকে মসজিদের মধ্যে ইবাদতরত অবস্থায় হত্যা করে। পরে ইসরাইলি কর্তৃপক্ষ মুসলিম ও ইহুদিদের প্রার্থনার জায়গা আলাদা করে দেয়।

এছাড়াও তখন ইব্রাহিমী মসজিদে কয়েকটি আজানের ক্ষেত্রে বিধি নিষেধ আরোপ করা হয়। মাগরিবের আজান উচ্চস্বরে দেয়া যায় না। শুক্রবারে মাগরিব ও এশার আজান এবং রোববারে ইহুদিদের সাপ্তাহিক প্রার্থনার দিনে ফজর, জোহর, আসর ও মাগরিবের আজান দেয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা রয়েছে।

আরএইচ/

আগের সংবাদবাংলাদেশের ওপর ক্ষোভ ঝাড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়
পরবর্তি সংবাদলিবিয়ায় অভিবাসী কেন্দ্রে বিমান হামলা : নিহত ৪০, আহত ৮০