ইভ্যালির ৫০ শতাংশ শেয়ার রাসেলের শ্বশুর-শাশুড়িকে হস্তান্তরের নির্দেশ

ফাতেহ ডেস্ক:

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির এমডি মো. রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের নামে থাকা শেয়ারের ৫০ শতাংশ রাসেলের শ্বশুর-শাশুড়ি ও তার ভায়রাকে হস্তান্তর করার অনুমতি দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আইনজীবী ব্যারিস্টার তাপস কান্তি বল সাংবাদিকদের এ তথ্য জানান।

এর আগে গত ৯ ফেব্রুয়ারি ইভ্যালির এমডি রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের কিছু সংখ্যক শেয়ার তার আত্মীয়-স্বজনের নামে হস্তান্তরে সহযোগিতা করতে নির্দেশ দেন হাইকোর্ট। ইভ্যালির অর্ন্তবর্তী পরিচালনা বোর্ডকে এ সহযোগিতা করতে বলা হয়।

রাসেল ও শামীমার আত্মীয়-স্বজনের মৌখিক আবেদনের পরিপ্রেক্ষিতে ওই দিন বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আগের সংবাদআলেশা মার্টের গ্রাহকরা টাকা ফেরত পাচ্ছেন 
পরবর্তি সংবাদসংক্ষিপ্ত সিলেবাসে হবে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা: শিক্ষামন্ত্রী