
আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট আইজেনহাওয়ারের ছবি সম্বলিত একটি ক্রিকেট ব্যাট উপহার দিয়েছেন ।
তিন দিনের সফরে গতকাল সোমবার যুক্তরাষ্ট্রে পৌঁছান ইমরান খান। এদিন হোয়াইট হাউসে বৈঠকে ট্রাম্প বলেন, একজন জনপ্রিয় ও কিংবদন্তি ক্রীড়াবিদকে আমন্ত্রণ জানাতে পেরে আমি সম্মানিত বোধ করছি।
ইমরান খানের সঙ্গে দেখা করে সন্তোষ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প। এক টুইট পোস্টে ইমরান খানের সঙ্গে তোলা তিনটি ছবি শেয়ার করে তিনি বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আজ হোয়াইট হাউসে এসেছেন, সত্যিই অসাধারণ।
উল্লেখ্য, পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর সোমবার প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সফরে গেছেন ইমরান খান।
