ইমরান খানের বুদ্ধিমত্তায় জেইউআই-এফ এবং নিরাপত্তা বাহিনীর মাঝে সংঘর্ষ হয়নি : পিএমএল-কিউ

ইমরান খানের বুদ্ধিমত্তায় জেইউআই-এফ এবং নিরাপত্তা বাহিনীর মাঝে সংঘর্ষ হয়নি : পিএমএল-কিউ

আন্তর্জাতিক ডেস্ক :

ক্ষমতাসীন পাকিস্তান তেহরিকে ইনসাফের শরিক দল পাকিস্তান মুসলিম লীগ-কিউ বিশ্বাস করে যে, প্রধানমন্ত্রী ইমরান খানের দলে কিছু অনভিজ্ঞ খেলোয়ার আছে, যারা তাকে সঠিক পরামর্শ দিতে অক্ষম। গতকাল শনিবার এমন মন্তব্য করেছেন পিএমএল-কিউয়ের সভাপতি চৌধুরী সুজাত হোসাইন।

তিনি বলেছেন, এই অনভিজ্ঞ খেলোয়াররা ইসলামাবাদে মাওলানা ফজলুরর রহমানের অবস্থান কর্মসূচি চলাকালীন ইমরান খানকে পরামর্শ দিয়েছিলেন, যেন তিনি আন্দোলনে বল প্রয়োগ করেন। কিন্তু ইমরান খান তা করেননি। নিজের বুদ্ধি খাটিয়ে তিনি পরিস্থিতি সামাল দিয়েছেন। অনভিজ্ঞদের কথা শুনে বল খাটালে জনগণ ও নিরাপত্তা কর্মীদের মধ্যে সংঘর্ষ বেঁধে যেতো।

চৌধুরী সুজাত আরও বলেন, পরিস্থিতি সামাল দেয়ার ক্রেডিট সম্পূর্ণই প্রধানমন্ত্রী ইমরান খান এবং স্বরাষ্ট্রমন্ত্রী ইজাজ শাহের। যদি বুদ্ধিমত্তার সাথে আচরণ না করা হতো, তাহলে প্রতিবাদকারী ও আইন প্রয়োগকারীদের মধ্যে সংঘর্ষ রোধ করা অসম্ভব ছিলো।

উল্লেখ্য, এ বিষয়ে এখনো প্রধানমন্ত্রী ইমরান খানের তথ্য বিষয়ক বিশেষ সহকারী ফেরদৌস আওয়ানের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

রাকিব

আগের সংবাদএই সময়ে কতটা প্রাসঙ্গিক মওলানা ভাসানী?
পরবর্তি সংবাদউপত্যকায় তুষারপাত, বিপুল ক্ষতির মুখে কাশ্মীরি ফল চাষিরা