ইয়েমেনে সেনা মোতায়েনের পরিকল্পনা করছে তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক:

এবার ইয়েমেনের দক্ষিণ উপকূলে সেনা মোতায়েনের পরিকল্পনা করেছে তুরস্ক। দেশটি এডেন উপসাগরের বাব আল-মান্দেব প্রণালিতে সেনা মোতায়েন করবে। খবর আরব উইকলির।

ইয়েমেনের একটি সূত্রের বরাত দিয়ে আরব উইকলি বলেছে, তুরস্ক বর্তমানে উপকূলীয় সাবওয়া, সকোত্রা এবং আল মাখা এলাকায় সেনা মোতায়েন করবে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত তুরস্কের এ পরিকল্পনায় চিন্তিত হয়ে পড়েছে।

খবরে আরও বলা হয়, মিসরের ইখওয়ানুল মুসলিমিন আন্দোলনের সঙ্গে জড়িত ইয়েমেনের কয়েকজন রাজনৈতিক এবং উপজাতি নেতাকে কাতার সরাসরি অর্থ সহযোগিতা করে থাকে। তাদের সমর্থনে মূলত তুরস্ক ইয়েমেনের দক্ষিণ উপকূলে সেনা মোতায়েন করতে যাচ্ছে। এ কাজে দেশটিকে সহায়তা করবে স্থানীয় ইখওয়ানুল মুসলিমিনের নেতারা।

আগের সংবাদগত চারদিন নতুন করোনা রোগী পাওয়া যায়নি ফিলিস্তিনে
পরবর্তি সংবাদমাওলানা নেজামির দাফন সম্পন্ন, জোটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাসানাত আমিনী