
আন্তর্জাতিক ডেস্ক
ইরাকের কারবালায় পবিত্র আশুরা উপলক্ষে আয়োজিত তাজিয়া মিছিলে পদদলিত হয়ে ৩১ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও শতাধিক। তবে হতাহতের সংখ্যা চূড়ান্ত নয় বলে জানিয়েছেন ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সাইফ আল বদর।
গত কয়েক বছরের মধ্যে পবিত্র আশুরা পালনের সময় এটাই সবচেয়ে প্রাণঘাতী পদদলনের হওয়ার ঘটনা। খবর আল জাজিরা ।
ইরাকের রাজধানী বাগদাদ থেকে প্রায় একশো কিলোমিটার দূরে কারবালা শহরে মিছিলে যোগ দেয় লাখো শিয়া। এ সময় মিছিলের একাংশের ওপর ভবন ধসে পড়ার খবরে আতঙ্কিত হয়ে সবাই ছোটাছুটি শুরু করে। এতে পদদলিত হয়ে প্রায় ৩১ জনের মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের শাসনামলে আশুরার বেশিরভাগ মিছিলই নিষিদ্ধ করা হয়েছিল। তবে এখন সরকারি ছুটি ঘোষণার পাশাপাশি এ দিবসটি উপলক্ষে নানা আয়োজন করা হয়।
