আন্তর্জাতিক ডেস্ক :
ইরাকে বিক্ষোভকারীদের ওপর পুলিশের ছোঁড়া গুলিতে আরও তিন বিক্ষোভকারী নিহত হয়েছে। শাতরা এলাকায় আহত হয়েছে আরও ১২ জন । সোমবার রাতে বিক্ষোভকারীরা দেশের দক্ষিণাঞ্চলে জড়ো হলে নিরাপত্তা বাহিনী গুলি ছুঁড়তে শুরু করে।
চিকিৎসকরা জানিয়েছেন, মাথায় গুলির আঘাতে দু’জন বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে।
অপরদিকে উম কাসর এলাকায় বিক্ষোভকারীদের ওপর পুলিশের গুলিতে কমপক্ষে এক বিক্ষোভকারী নিহত এবং আরও ৩৪ জন আহত হয়েছে।
উল্লেখ্য, গত অক্টোবরে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেন বিক্ষোভকারীরা। তখন থেকে এখন পর্যন্ত চলমান এই বিক্ষোভে আড়াই শতাধিক মানুষ নিহত হয়েছে। গত দু’দিনে রাজধানী বাগদাদে নিরাপত্তা বাহিনীর গুলিতে ছয়জন নিহত হয়েছে।
