
আন্তর্জাতিক ডেস্ক:
ইরাকে সরকারবিরোধী বিক্ষোভে এ পর্যন্ত ১১০ জনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে সোমবার ১৫ জনের মৃত্যু হয়েছে।
গত কয়েকদিন ধরেই বাগদাদে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়ায় লোকজনের মধ্যে ক্ষোভ আরও বেড়ে গেছে এবং পরিস্থিতি আরও অশান্ত হয়ে উঠেছে। সদর সিটিতেই সবচেয়ে বেশি সহিংসতা ছড়িয়ে পড়েছে। বাগদাদের ৮০ লাখ মানুষের মধ্যে মাত্র এক তৃতীয়াংশ মানুষ বিদ্যুৎ, পানি এবং চাকরির সুযোগ সুবিধা পাচ্ছে, বাকিরা হাহাকার করছে। ফলে দীর্ঘদিন ধরেই সেখানে সরকারবিরোধী ক্ষোভ জমতে শুরু করেছে।
উল্লেখ্য, গত এক বছর আগে আদেল আবদেল মাহদি প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা গ্রহণের পর দেশটিতে এটিই সবচেয়ে বড় বিক্ষোভের ঘটনা। প্রধানমন্ত্রীর জন্য এই বিক্ষোভকে চ্যালেঞ্জ হিসেবেই দেখা হচ্ছে। গত এক সপ্তাহ ধরে চলমান বিক্ষোভে পুলিশ জল-কামান ও তাজা বুলেট ছুঁড়েছে। এতে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে।
