
ফাতেহ ডেস্ক
ইরাকে-মার্কিন দূতাবাসের কিছু কর্মীকে দেশে ফেরার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যেই বুধবার প্রতিবেশি দেশটি থেকে কর্মীদের ফিরে যাওয়ার নির্দেশ দেয় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, বাগদাদের মার্কিন দূতাবাস ও ইরবিলের কনস্যুলেটের কম গুরুত্বপূর্ণ কর্মীদের ইরাক ছাড়তে বলা হয়েছে। প্রাথমিকভাবে মার্কিন পররাষ্ট্র বিভাগ থেকে ইরাকে নিয়োগ পাওয়া কূটনীতিকরা এ নির্দেশের আওতায় পড়ছেন। এতে করে সাময়িকভাবে ইরাকে ভিসা কার্যক্রমও বন্ধ থাকছে। তবে নিরাপত্তা, খাদ্য ও অন্যান্য সেবা চালু থাকবে বলে জানানো হয়।
এদিকে, ইরাকি সেনাদের প্রশিক্ষণ স্থগিত করেছে জার্মান ও ডাচ সেনারা।
