আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের স্বাস্থ্য প্রতিমন্ত্রী ইরাজ হারিরজীর করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছে সে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা।খবর আল হুররাহ
খবরে বলা হয়, স্বাস্থ্যমন্ত্রীর উপদেষ্টা আলী রেজা ওহাব টুইটে জানান, ‘করোনা ভাইরাস-মোকাবেলায় প্রথম সারিতে থাকা স্বাস্থপ্রতিমন্ত্রী ইরাজ হারিরজীর মেডিকেল চেকআপে করোন ভাইরাস পাওয়া গেছে।’
উল্লেখ্য, হারিরজী বারবার কাশিতে ভূগছিলেন।এমনকি সংবাদ সন্মেলনে তিনি খুবই ঘর্মাক্ত হয়ে পড়েন। তারপরই টেস্টে তার পজিটিভ তথা করোনা আক্রান্ত হওয়ার কথা নিশ্চিত হওয়া গেছে।
