
ফাতেহ ডেস্ক:
ইরানের ওপর আবারও নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। নতুন এ নিষেধাজ্ঞার আওতায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিয়ন্ত্রিত ফাউন্ডেশন বানিয়াদ মোস্তাজাফানকে টার্গেট করা হয়েছে। গত বুধবার থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর করা হয়। খবর ভয়েস অব আমেরিকার।
নতুন এ নিষেধাজ্ঞার আওতায় জ্বালানি, খনিজ সম্পদ এবং আর্থিক প্রতিষ্ঠানসহ আরো ১০ ব্যক্তি ও ৫০টি সহায়ক ফাউন্ডেশন রয়েছে। নিষেধাজ্ঞার আওতায় রয়েছে ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রীও।
যুক্তরাষ্ট্র বলছে, খামেনি নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানটি খামেনির নেটওয়ার্ককে পৃষ্ঠপোষকতা করে।
