ইরানের ওপর আঘাত হানলে ইসরাইলকে দাঁতভাঙা জবাব দেয়া হবে : প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

সম্প্রতি ইহুদিবাদী রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের নির্মিত এফ-৩৫ জঙ্গিবিমান দিয়ে ইরানে হামলা চালানোর হুমকি দেয়ার পর পালটা জবাব দিয়েছে ইরান। ইরানের ওপর যেকোনো ধরনের আঘাত আসলে তার দাঁতভাঙা জবাব দেয়া হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি। খবর পার্স নিউজের।

ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, জাতিসংঘ ঘোষণার ৫১ নম্বর ধারা অনুযায়ী তার দেশ আত্মরক্ষার অধিকার সংরক্ষণ করে। ইরানের সশস্ত্র বাহিনী শত্রুর যেকোনো ধরনের আগ্রাসনের কঠোর জবাব দেয়ার জন্য সব সময় প্রস্তুত অবস্থায় রয়েছে।

এ ছাড়া, তিনি ইহুদিবাদীদের আন্তর্জাতিক নিরাপত্তা বিপন্নকারী বক্তব্যের উপযুক্ত জবাব দেয়ার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানান।

নেতানিয়াহু এমন সময় এ হুমকি দিলেন যখন তেহরান গতমাসে আমেরিকায় তৈরি ‘গ্লোবাল হক’ মডেলের একটি অত্যাধুনিক ড্রোন ইরানের আকাশসীমায় অনুপ্রবেশের কিছুক্ষণে মধ্যেই গুলি করে ভূপাতিত করেছে। গ্লোবাল হক মডেলের ড্রোন এবং এফ-৩৫ জঙ্গিবিমান একই ধরনের রাডার ফাঁকি দেয়ার প্রযুক্তি ব্যবহার করে। কিন্তু ওই প্রযুক্তি ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে পারেনি।

আগের সংবাদতথ্য চুরির অভিযোগে ফেসবুককে ৫০০ কোটি ডলার জরিমানা
পরবর্তি সংবাদঘুষ দেয়া এবং নেয়া সমান অপরাধ : প্রধানমন্ত্রী