ইরানের ২৩ পার্লামেন্ট সদস্যসহ ২৩৩৬ জন করোনাতে আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক

২৩ জন ইরানী পার্লামেন্ট সদস্যসহ ২৩৩৬ জন  করোনাতে আক্রান্ত হয়েছে বলে আজ ৩ মার্চ জানিয়েছে ইরানের স্বাস্থ্যমন্ত্রনালয়।

প্রভাবশালী মিডিয়া নিউ আরব জানায়, ইরানের ডেপুটি স্পিকার আব্দুর রিজা জনপ্রতিনিধিদের জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেন। বিশেষত চলতি মাসের বিশ তারিখে অনুষ্ঠিতব্য নাওরোজ উৎসবে অংশ না-নিতে আহবান জানান।

ইরানে ইতোমধ্যে ৭৭ জন করোনাতে আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত ব্যক্তিদের মধ্যে মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা খামেনীর আত্মীয়ও আছে। রাজনৈতিক, স্বাংস্কৃতিক, সরকারী আমলা ও কর্মকর্তাসহ কেহই রেহাই পাচ্ছে না।

খামেনীকে করোনা থেকে রক্ষায় তার অফিসে আগমনকারীদের বিশেষ পরিক্ষা করা হচ্ছে।

উল্লেখ্য করোনার বিস্তাররোধে ইরান ইতোমধ্যে সাময়িকভাবে বন্দীদের মুক্তি দেয়ার বিষয়টি জোরালোভাবে বিবেচনা করছে।

আগের সংবাদপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে ৮ বিয়ে করা চাচা কারাগারে
পরবর্তি সংবাদইরানী রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ জানাল ভারত