ইরানে জঙ্গিবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত

ইরানে জঙ্গিবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি জঙ্গিবিমান বিধ্বস্ত হয়েছে বলে দেশটির গণমাধ্যমগুলো জানিয়েছে। বুধবার সাবালান পাহাড়ের কাছে হওয়া এ ঘটনায় মিগ বিমানটির দুই চালকও নিহত হয়েছেন।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএর বরাতে এএফপি জানায়, সকাল ৯টার দিকে সাবালান পর্বতের কাছে সামরিক বাহিনীর যুদ্ধবিমান মিগ-২৯ বিধ্বস্ত হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানের গণমাধ্যম প্রকাশিত ফুটেজে দেখা যায়, তুষারাবৃত পর্বতের আশপাশে ধোঁয়া উড়ছে। যুদ্ধবিমান ও ক্রুদের সন্ধানে উদ্ধার ও তল্লাশি অভিযান শুরু করেছে দেশটির সামরিক বাহিনী। কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে তা জানা যায়নি।

আগের সংবাদমুক্তিযোদ্ধাদের কবর পাকা করার উদ্যোগ নিচ্ছে সরকার
পরবর্তি সংবাদআলিগড়ের বিক্ষোভে ‘জয় শ্রীরাম’ বলে শিক্ষার্থদের ওপর হামলা চালায় পুলিশ!