ইরানে বিক্ষোভের জেরে আটক ১০০

ইরানে বিক্ষোভের জেরে আটক ১০০

আন্তর্জাতিক ডেস্ক :

ইরানে সম্প্রতি বিক্ষোভ প্রতিবাদের আয়োজনের সঙ্গে জড়িত অন্তত ১০০ হোতাকে আটক করা হয়েছে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি তাদেরকে আটক করেছে।

ইরানের বিচার বিভাগের মুখপাত্র গোলাম হোসেইন ইসমাইলি গতকাল শুক্রবার ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনাকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, সারাদেশে এসব ‘দুষ্কৃতকারী’ নেতা ছড়িয়ে-ছিটিয়ে ছিল এবং তাদেরকে বিভিন্ন স্থান থেকে আটক করা হয়।

রাজধানী তেহরানের এভিন কারাগার পরিদর্শনের সময় তিনি ইরনাকে এসব কথা জানান। ইরানের বিচার বিভাগের প্রধান সরকারি কৌঁসুলি আলী আলকাসি মেহেরও কারাগার পরিদর্শন করেন। তারা তেহারানের এভিন কারাগারের বন্দীদের পরিস্থিতি সরেজমিনে ঘরে দেখেন এবং কয়েকজন বন্দীর সঙ্গে কথাও বলেন।

ইরানের বিচার বিভাগের মুখপাত্র বলেন, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেয়ীর দিকনির্দেশনায় সারা দেশে শান্তি শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করা হয়েছে এবং বিক্ষোভ বন্ধ হয়েছে।

আগের সংবাদশূন্য হাতে ফিরলেন আরও ১২৫ প্রবাসী, এ নিয়ে চলতি বছর সৌদি-ফেরত প্রবাসীর সংখ্যা ২২ হাজার
পরবর্তি সংবাদহবিগঞ্জের সাতছড়ি পাহাড় থেকে ১৩টি রকেট লঞ্চারের গোলা উদ্ধার