ইরানে মার্কিন গোয়েন্দা সংস্থার ১৭ গুপ্তচর আটক

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির (সিআইএ) হয়ে কাজ করা ১৭ জন গুপ্তচরকে আটক করেছে ইরান।

আজ দেশটির গোয়েন্দা বিষয়ক মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে ইরানের সংবাদমাধ্যম।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত উদ্ধৃতিতে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে, তারা সিআইএর গুপ্তচর চক্র উদ্ঘাটন করে ১৭ সন্দেহভাজনকে আটক করেছে।

টেলিভিশনে পঠিত বিবৃতিতে বলা হয়েছে, ’শনাক্ত করা গুপ্তচররা অর্থনৈতিক, পারমাণবিক, অবকাঠামোগত, সামরিক ও সাইবার এলাকার মতো স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ বেসরকারি খাতে চাকরি করতো। সেখান থেকে তারা গোপনীয় তথ্য সংগ্রহ করেছিল।’

আটক ওই গুপ্তচরদের মধ্যে কয়েকজনকে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে বলে জানিয়েছে ইরান।

আগের সংবাদপ্রিয়া সাহা ও ইসকনের বিরুদ্ধে মানববন্ধন মালফুজাতে শুরা ব্রাহ্মণবাড়ীয়া’র
পরবর্তি সংবাদসাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ, একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা