
আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘিরে টানটান উত্তেজনা বিরাজ করছে। কে হতে যাচ্ছেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট তা জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছে বিশ্ব। এর মধ্যেই অবশ্য নির্বাচনের কিছু ফলাফল হাতে আসতে শুরু করেছে।
গার্ডিয়ানের এক প্রতিবেদন অনুযায়ী, এখন পর্যন্ত ইলেকটোরাল ভোটে প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন জো বাইডেন। তিনি ট্রাম্পের চেয়ে ৯৭টি ইলেকটোরাল কলেজের ভোটে এগিয়ে আছেন।
এখন পর্যন্ত ডেমোক্র্যাট প্রেসিডেন্টন প্রার্থী বাইডেন ২০৯টি ইলেকটোরাল ভোটে এগিয়ে আছেন। অপরদিকে রিপাবলিকান প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এগিয়ে আছেন ১১২টি ইলেকটোরাল ভোটে।
তবে ইলেকটোরাল কলেজ ভোটে বাইডেন এগিয়ে থাকলেও জনগণের ভোটে এগিয়ে আছেন ট্রাম্প। এখন পর্যন্ত ট্রাম্প পেয়েছেন ৪ কোটি ৩০ লাখ ৮ হাজার ৭৭৭টি ভোট। অপরদিকে, বাইডেনকে ভোট দিয়েছেন ৪ কোটি ৭ লাখ ১২ হাজার ৬৯১ জন ভোটার।
=
