
ফাতেহ ডেস্ক:
নূরুল করীম আকরামকে সভাপতি, শরিফুল ইসলাম রিয়াদকে সহ-সভাপতি ও শেখ মুহাম্মাদ আল আমিন সেক্রেটারি করে ২০২১ সেশনের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন।
আজ (১ জানুয়ারি) বাইতুল মোকাররমের পূর্ব চত্বরে অনুষ্ঠিত ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় সম্মেলনে তাদের নাম ঘোষণা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর চরমোনাই পীর মুফতী রেজাউল করীম।
সাবেক সভাপতি এম হাসিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরো বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, প্রেসিডিয়াম সদস্য মাওলানা নূরুল হুদা ফয়েজী, নায়েবে আমীর মাওলানা আব্দুল হক আজাদ, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান, মাওলানা গাজী আতাউর রহমান, সহকারী মহাসচিব আমিনুল ইসলাম, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি কে এম আতিকুর রহমান প্রমুখ।
