‘ইসরাইলকে বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলা হবে’

“ফিলিস্তিনি জনগণ চূড়ান্তভাবে বিজয়ী হবেই ও ইসরাইলকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলা হবে।” বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি।

শনিবার (২৩ ডিসেম্বর) ইরানের কেরমান ও খুজেস্তান প্রদেশে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

খামেনি বলেন, “এতে সন্দেহ নেই যে, সত্যবাদীদের পক্ষেই বিজয় থাকবে ও ইহুদিবাদী ইসরাইলকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলা হবে।”

এছাড়াও ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের কাছে জ্বালানি সহ যে কোন ধরনের পণ্য রপ্তানি না করার জন্য মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

সর্বোচ্চ নেতার মতে, গাজ্জায় ইসরাইলের বর্বর আগ্রাসন ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা নিজেদের মুখোশ উন্মোচন করেছে।

সূত্র: দি টাইমস অব ইসরাইল

আগের সংবাদজামিন পেয়েও মুক্তি পেলেন না ইমরান খান
পরবর্তি সংবাদভোটের দিন সাধারণ ছুটি ঘোষণা