আন্তর্জাতিক ডেস্ক :
সিরিয়ার হোমস প্রদেশের টি-ফোর বিমানঘাঁটিতে কয়েকটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা চালিয়েছে ইসরাইলি বাহিনী। তবে সেগুলোকে ভূপাতিত করা হয়েছে।
একটি সামরিক সূত্রের বরাত দিয়ে সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা গতকাল মঙ্গলবার এ কথা জানিয়েছে।
বার্তা সংস্থা সানা জানিয়েছে, ইসরাইলের পক্ষ থেকে টি-ফোর বিমানঘাঁটিতে চালানো আগ্রাসনের বিরুদ্ধে সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা লড়াই করে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।
