
মধ্যপ্রাচ্যের বিষফোঁড়া অবৈধ ইসরাইলী দস্যু বাহিনীর গাজায় চলমান গণহত্যা আবার প্রমাণ করলো, ইসরাইলীরা মানবতাশুন্য। বিশাল একপাল হিংস্র ও ক্ষুদার্ত নেকড়ের কবলে পড়েছে গাজার নিরস্ত্র জনগণ।
মুসলিম নিধনের লক্ষ্য নিয়েই জুমাবার থেকে ইসরাইলীদের নতুন হামলা শুরু হয়। অনেক ফিলিস্তিনীকে তারা হত্যা করেছে। আহত করেছে বহু নিরাপরাধ, নিরস্ত্র মানুষকে। আহত ও নিহতদের অনেকেই হলো শিশু ও নারী।
অথচ ইসরাইলী নেকড়েদের চলমান এ নৃশংসতার বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ করার ন্যূনতম মানবতাও দেখাতে পারছে না আন্তর্জাতিক অধিকাংশ মহল।
এই অবস্থা চলতে থাকলে দুনিয়া হয়ে উঠতে পারে অস্থির ও অশান্ত।
